টাঙ্গাইল ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে বিএনপির দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ২৪০ বার পড়া হয়েছে

কালিহাতীতে বিএনপির দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন

(টাঙ্গাইল)প্রতিনিধি:
ছাত্র-জনতার উপর গুলি, গণহত্যাকারী খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে ।

এ উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্তরে উপজেলা বিএনপির আয়োজনে (১৪ ও ১৫ আগস্ট) দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয় । এসময় তারা কালিহাতী ও এলেঙ্গা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, শামীম আল মামুন, জাকির হোসেন জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক জসিম খান, উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ,এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা,সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শাফি, উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার প্রমূখ।

এদিকে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করতে সকাল থেকে তৃণমূল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ শফি সিদ্দিকী চত্তরে সমবেত হন।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা যে সমস্ত ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচার করতে হবে। তারা আরও বলেন, ভারতে বসে যত বুদ্ধি পাকান না কেন তা আমরা প্রতিহত করবো। সাধারণ ছাত্রদের ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে এই অবৈধ হাসিনা সরকারের পতন ঘটেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বিএনপির দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪