টাঙ্গাইল ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি :
  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ২২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায়
মোটরসাইকেল চালক নিহত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় মহিউদ্দিন আকন্দ (৩৮) নামে এক মোটরসাইকেল  চালক নিহত হয়েছেন।

১৯ অক্টোবর (শনিবার) দুপুরে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন আকন্দ কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের আনোয়ার হোসেন আকন্দর ছেলে।

দুপুর ১ টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছেন বলে স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া নিশ্চিত করে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এলেঙ্গা দিকে যাচ্ছিলেন। উপজেলা চরভাবলা এলাকায় পৌঁছালে একটি বাসের চাপায় মহিউদ্দিন গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা
গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মারা যায়।

যমুনা সেতু পূর্ব পার থানার এসআই আবিদ হোসেন খান নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আহত মহিউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। দুপুরের পর জানতে পারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর ২০২৪