সর্বশেষ খবর :
ব্রেকিং নিউজ :
কালিহাতীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
নাহিদ খান
- প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ২১৩ বার পড়া হয়েছে
কালিহাতীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা সমবায় অফিসার আখিনুর ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভীন,ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, শাপলা সমিতির সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ফরিদ।
ট্যাগস :










