টাঙ্গাইল ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ২৩৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় এক হাজার নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। একইসঙ্গে তিনি স্থানীয় নেতা-কর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রবিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কালিহাতী পৌর চত্বরে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজীর আহমেদ টিটো নিজ হাতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ঈদ সাম্যের প্রতীক। সকল বিভেদ ভুলে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

শেষে অতিথিরা উপস্থিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ ২০২৫