টাঙ্গাইল ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কাভার্ডভ্যানের সাথে লরির সংঘর্ষ আগুন নিহত এক কালিহাতী 

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ২৮৭ বার পড়া হয়েছে

কাভার্ডভ্যানের সাথে লরির সংঘর্ষ আগুন নিহত এক
কালিহাতী

টাঙ্গাইলে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি গাড়িতেই আগুন লেগে যায়। এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক মারা যান। নিহত চালক আব্দুর রহিম (৩০) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মনছের আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বঙ্গবন্ধু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী জামাল এন্ড ব্রাদাস নামের লরির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মুহুর্তেই দুইটি গাড়িতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কে দুইপাশের সড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্থ গাড়ি দুইটি সড়ক থেকে সড়িয়ে নেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাভার্ডভ্যানের সাথে লরির সংঘর্ষ আগুন নিহত এক কালিহাতী 

প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ ২০২৪