টাঙ্গাইল ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি নামে বিধবা কার্ড

মো: শরিফুল ইসলাম
  • প্রকাশিত : বুধবার, ১২ জুন ২০২৪
  • / ৩০২ বার পড়া হয়েছে

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি নামে বিধবা কার্ড

মো: শরিফুল ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবিত জয়তন বেগমকে মৃত দেখিয়ে বিধবা ভাতার কার্ড ঘুষের বিনিময়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি মমতা বেগমকে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাংড়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জয়তন বেগম।

বিষয়টি নিয়ে বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, ইউপি সদস্য মিজানুর রহমান মজনুকে শোকজ করা হয়েছে।

ইউপি সদস্য মিজানুর রহমান মজনু দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে। ওই মহিলাকে ক্ষতিপূরণ দেয়া হবে।

বিধবা জয়তন বেগমের নাতি কনিকা আক্তার জানান, তিন মাস অন্তর অন্তর নিয়মিত ভাতা পান। তবে এক বছর ধরে তার মোবাইলে ভাতা মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেন এমনটি হয়েছে তা তিনি জানতে পারেননি।

এ অবস্থায় নাতি কনিকা আক্তার বিধবা দাদি জয়তন বেগম ও তার বই নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে গেলে জানতে পারেন, প্রায় এক বছর আগে জয়তন বেগম মারা গেছেন। তার স্থলে এ কার্ড আউলটিয়া গ্রামের মমতা বেগমের নামে ইস্যু করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেন আগের বৃদ্ধা তাঁর প্রাপ্য দ্রুততর সময়ে ফেরত পান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসাইন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জীবিতকে মৃত দেখিয়ে ইউপি সদস্যর শ্বাশুড়ি নামে বিধবা কার্ড

প্রকাশিত : বুধবার, ১২ জুন ২০২৪