টাঙ্গাইল ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও গণস্বাক্ষর কর্মসূচি

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ৩১৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও গণস্বাক্ষর কর্মসূচি

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসাইনকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেন। এর পরবর্তীতে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

গত ২৪ আগস্ট শনিবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কাদেরিয়া বাহিনীর সাবেক হনুমান কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাংগাল। সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শফিকুল ইসলাম, সাবেক কালিহাতী ইউনিয়ন কমান্ডার শের মোহাম্মদ আলী, পাইকড়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার শামছুল হক মহসিন, কালিহাতী সদর মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, পারখি ইউনিয়নের মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং আব্দুল বাছেদ মিয়া।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান।

কাজী আশরাফ হুমায়ুন বাংগাল তার বক্তব্যে বলেন, “সারাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যখন যমুনা নদীর পাড়ে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ইউএনও ২৫০,০০০ টাকা জরিমানা করেন, তখন তারা ক্ষিপ্ত হয়ে মাত্র তিন ঘণ্টার মধ্যে ইউএনওর বদলির আদেশ জারি করিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে এই বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।”

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শফিকুল ইসলাম বলেন, “সরকারি চাকরিজীবীদের বদলি হওয়া স্বাভাবিক, তবে যমুনার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানের পর মাত্র তিন ঘণ্টায় ইউএনওর বদলি আদেশ মেনে নেওয়া যায় না। আমরা মুক্তিযোদ্ধারা ও ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই বদলি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি।”

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও গণস্বাক্ষর কর্মসূচি

প্রকাশিত : শনিবার, ২৪ অগাস্ট ২০২৪