টাঙ্গাইল ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

টাঙ্গাইলের কালিহাতীতে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০:০০ টায় কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের পরিচালক বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান সোহরাব আলীর সভাপতিত্বে পরিচালনা করেন আব্দুর রশিদ।

এই অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার।

এই প্রথমবারের মতো উত্তর টাঙ্গাইলের প্রাণকেন্দ্র কালিহাতী সদর হাসপাতাল রোডে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। সুদক্ষ নার্স ও অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি উত্তর টাঙ্গাইলের মানুষের জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার বলেন, “এই হাসপাতালটি শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া,বিশিষ্ট্য ব্যাবসায়ী শাহ আলম ও আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী ও সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ।

কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের (ভবন মালিক) সভাপতি ছোহরাব চেয়ারম্যান বলেন, “এ ধরনের প্রতিষ্ঠানগুলো আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিএনপির নেতা বীর মুক্তিযুদ্ধা শুকুর মাহমুদ জানান, এই হাসপাতালটির মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। গরীব মানুষের পাশে থাকবেন। এটি যদি মানুষের কল্যানে ব্যবহার হয় তা হলে সুন্দর হয়।

উপস্থিত অন্যান্য অতিথিরা হাসপাতালটির ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং এর সেবার প্রশংসা করেন। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ অতিথিদের জন্য ভোজের আয়োজন করে, যা প্রশংসিত হয়।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪