টাঙ্গাইল ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে বিজয়া দশমীর আনন্দে নৌকায় সংঘর্ষ: এক শিশুর মর্মান্তিক মৃত্যু

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ৮১৮ বার পড়া হয়েছে

কালিহাতীতে বিজয়া দশমীর আনন্দে নৌকায় সংঘর্ষ: এক শিশুর মর্মান্তিক মৃত্যু

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

বিজয়া দশমীর আনন্দঘন পরিবেশ মুহূর্তে পরিণত হলো গভীর শোকে। টাঙ্গাইলের কালিহাতীতে দুই নৌকার সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১২ বছরের এক শিশু। রবিবার (১৩ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঝিনাই নদীতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত শিশুটির নাম অপু ( ১২)। সে দক্ষিণ বেতডোবা এলাকার বিষ্ণু পালের ছেলে।

জানা যায়, দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে নদীতে বেশ কয়েকটি নৌকা নিয়ে আনন্দ করছিল স্থানীয়রা। এ সময় হঠাৎ করে দুই নৌকার মধ্যে সংঘর্ষ হলে অপু বুকে প্রচণ্ড আঘাত পায়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও, শেষমেশ মৃত্যুকে রোধ করা যায়নি।

পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ সাহার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে প্রশাসনের দিকে ইঙ্গিত করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, দুই নৌকার সংঘর্ষে শিশু অপুর বুকে আঘাত লাগে, যার ফলে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে পরিবারের সদস্যরা শোকাবহ অবস্থায় তার মরদেহ নিয়ে যান।

এই দুর্ঘটনায় পুরো দক্ষিণ বেতডোবা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিজয়া দশমীর উৎসবের আনন্দ মুহূর্তেই গভীর বেদনায় পরিণত হয়েছে।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বিজয়া দশমীর আনন্দে নৌকায় সংঘর্ষ: এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর ২০২৪