টাঙ্গাইল ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৩১৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর ( সোমবার) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষি সংশ্লিষ্ট কর্মী এবং এলাকার অসংখ্য কৃষক ও স্থানীয় জনগণ। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

ইঁদুরের আক্রমণে প্রতিবছর দেশের কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই, ইঁদুর নিধন কর্মসূচির মাধ্যমে ফসলের ক্ষতি কমিয়ে উৎপাদন বাড়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযান হাতে নেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অভিযানটি পরিচালনা করছে, যাতে কৃষকরা তাদের জমিতে ইঁদুরের প্রভাব কমিয়ে অধিক ফসল ফলাতে পারেন।

উপস্থিত উপ-কৃষি কর্মকর্তারা জানান, “ইঁদুর নিধন অভিযানের মাধ্যমে ফসলের ক্ষতি হ্রাস করে আমরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই ধরনের কার্যক্রম কৃষকদের ফসলের সুরক্ষা দেয়ার পাশাপাশি তাদের আয় বৃদ্ধি করতেও সহায়ক হবে।

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা বলেন, “ইঁদুর আমাদের ফসলের জন্য বড় বাধা সৃষ্টি করে। এই অভিযান আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর ২০২৪