টাঙ্গাইল ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

কালিহাতীতে মিনি ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর সমাপ্তি, সাংস্কৃতিক আয়োজনে মুখরিত সন্ধ্যা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

কালিহাতীতে মিনি ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর সমাপ্তি, সাংস্কৃতিক আয়োজনে মুখরিত সন্ধ্যা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর মধ্যপাড়ায় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ণিল সমাপ্তি ঘটেছে।

১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে চাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাগর একাদশ ও হাসিব একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে সাগর একাদশ জয় ছিনিয়ে নেয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন। প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক শাহানুর রহমান শাহীন, আর বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, সমাজসেবক ইসমাইল হোসেন মন্ডল, প্রকাশ পোদ্দার, কমল সাহা এবং আব্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাকে ঘিরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে। নাচ, গান এবং শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা পুরো আয়োজনকে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ দেয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতা চালিয়ে যাওয়া হবে, যা যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং সমাজের ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে মিনি ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর সমাপ্তি, সাংস্কৃতিক আয়োজনে মুখরিত সন্ধ্যা

প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪