টাঙ্গাইল ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

টাঙ্গাইলের ভূয়াপুরে চর গাবসাড়ায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূয়াপুরে চর গাবসাড়ায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার চর গাবসাড়া মৌজায় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একপক্ষের অভিযোগ, আনোয়ার তালুকদার, মিজান মিয়া, সাজুসহ কয়েকজন জোরপূর্বক তাদের জমি দখলের চেষ্টা করছেন, যা দীর্ঘদিন ধরে বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদীপক্ষের দাবি, এস এ রেকর্ড অনুযায়ী ৯৪ শতাংশ জমি পৈত্রিক সূত্রে খালেদ সরকার, বাদশা মিয়া, রোকেয়া বেগম ও সাজেদা বেগমের দখলে রয়েছে। তারা জমিটির খারিজ ও খাজনা পরিশোধ করে নিয়মিত ফসল ফলাচ্ছেন, যার মধ্যে ভুট্টা, মসুর, খেসারি ডাল ও বাদাম চাষ উল্লেখযোগ্য। তবে আনোয়ার তালুকদার ও তার সহযোগীরা অবৈধভাবে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও বিবাদীপক্ষ কোনো সমঝোতায় আসেনি বলে জানান ভুক্তভোগীরা। উল্টো বিভিন্ন সময় তাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ। খালেদ সরকার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ওই আইনের ৭ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, অবৈধ দখলের দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

অন্যদিকে, বিবাদীপক্ষের প্রধান আনোয়ার তালুকদার দাবি করেছেন, উক্ত জমি তার বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং তিনি পৈত্রিক সূত্রে সেটির উত্তরাধিকারী।

স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাধান চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

শুভ্র মজুমদার,
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের ভূয়াপুরে চর গাবসাড়ায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫