টাঙ্গাইল ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

মধুপুর পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে দু’লক্ষ টাকা জরিমানা 

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১২৯ বার পড়া হয়েছে

মধুপুর পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে দু’লক্ষ টাকা জরিমানা 

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের আশ্রা মৌজায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

সোমবার (১০ মার্চ) উপজেলার আশ্রা দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড আনারস ক্ষেতের মাঝখানে উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করে আসছে। এর ফলে তীব্র দুর্গন্ধ, দূষিত বাতাস ও মাছির উপদ্রবের কারণে এলাকাবাসীর পক্ষে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পার্শ্ববর্তী বাড়িঘরের মানুষজন নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে বলে জানা যায়। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরিবেশ দূষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অনতিবিলম্বে উপযুক্ত স্থানে বর্জ্য ফেলে দূষণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন  উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে মধুপুর সেনা ক্যাম্পের একটি চৌকস দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধুপুর পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে দু’লক্ষ টাকা জরিমানা 

প্রকাশিত : সোমবার, ১০ মার্চ ২০২৫