টাঙ্গাইল ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​কালিহাতীর পারখী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ব্যবসায়ী সাইফুল ইসলাম নওগাঁয় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার দক্ষিণ বেতডোবায় ১৫ তম মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ বেতডোবা আদর্শ ক্লাবের উদ্যোগে ১৫তম মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কালিহাতীতে এতিমদের মাঝে কম্বল বিতরণ  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র গায়বানা জানাজার নামাজ সম্পন্ন কাতার :
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসছে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হবে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে পতিশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১২২ বার পড়া হয়েছে

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে পতিশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পতিশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার রাজাবাড়ী পাইকপাড়া এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পতিশ চন্দ্র মণ্ডল দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী ব্যক্তি পরিচয়ে এলাকার বিভিন্ন যুবক-যুবতীকে সরকারি ও বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার অনেকেই তার কাছে টাকা ফেরতের দাবি জানালেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন।

বক্তারা বলেন, চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে এলাকার অসহায় ও বেকার মানুষকে ঠকিয়ে তিনি এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। এ ধরনের প্রতারকচক্রের কারণে সমাজে ন্যায়বিচার ও আস্থার পরিবেশ নষ্ট হচ্ছে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দাবি জানান, পতিশ চন্দ্র মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কেউ আর এমন প্রতারণার শিকার না হয়।

মানববন্ধনে এলাকার সমাজকর্মী, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনের আয়োজক রাজাবাড়ী ও পাইকপাড়া এলাকার সাধারণ জনগণ জানান, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি নিয়ে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে পতিশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর ২০২৫